সাতকানিয়া উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে সাতকানিয়া বন্যা দুর্গত এলাকায় পৌঁছান তিনি।
এসময় সাতকানিয়ার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও কেওচিয়া তেমুহনি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন,
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন একযোগে কাজ করছে। এটা হচ্ছে বাংলাদেশের সৌন্দর্যের সংস্কৃতি। দেশের যেকোনো সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমি মনে করি এটা দোষারোপের সময় নয়, আমরা দুর্গত মানুষের কাছে পৌঁছাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।
তিনি আরো জানান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছ থেকে সার্বিক পরিস্থিতির খোঁজ নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সাতকানিয়ার ১৭টি ইউনিয়নের ১১৭টি ওয়ার্ডকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। শনিবার রাতেই আমরা জানতে পারি, কয়েকটি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অনুযায়ী উপজেলা প্রশাসন দুর্গতদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে। অনেকেই হয়তো এই তথ্য জানেন না।
এসময় ত্রাণ বিতরণে অংশ নেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম পুলিশ সুপার মো মাসুদ আলম,চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ সহ বিএনপির নেতা কর্মীরা।