• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আটপাড়ার মানুষের সেবা করতে উপজেলা চেয়ারম্যান হতে চান আনোয়ারুল হক নেত্রকোণায় দুই হাসপাতালকে ১৬ হাজার টাকা জরিমানা সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী নেত্রকোণায় প্রকাশ্যে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা আটপাড়ায় সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ আটপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া আটপাড়ায় ডিলারবিহীন অবৈধ পন্থায় সার বিক্রি, নিরব প্রশাসন  কুড়িগ্রামে এক মাদরাসা সুপারের বিরুদ্ধে কাঁঠাল গাছ কর্তনের অভিযোগ ; বিচারের দাবিতে জেলা প্রশাসক, বন বিভাগসহ ১২ দপ্তরে চিঠি কবি মাকসুদ রহমান এর কবিতা🔸মা আমার মা

মাদক মামলায় ভ্রাম্যমান আদালতে ছাত্রদল নেতার দণ্ড, দল থেকে বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি / ২০০ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে দণ্ডিত হওয়ায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

 

রোববার (১২ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনিসুর রহমানকে দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি অনুমোদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

 

এর আগে হালুয়াঘাটে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে আনিসুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় তাকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই ঘটনায় আরও দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা