বট গাছ আছে দাঁড়িয়ে
ছাতার মত পাতা বিছিয়ে,
পাতা খায় হরিণ হরিণী,
আরো খায় কত প্রাণী ।
কত হরেক পাখির বাসা
অনেক পাখির খাবার আশা,
রাতের বেলা আসে বাদুর
দেখা যায় থেকে বহুদুর।
হাঁটা পথে করে বিশ্রাম
কতো পথিক ঘুমায়ে আরাম,
পথিক ভাবিয়া হাসিয়া অট্র
বড় গাছ ফল ছোট্ট।
ভাবিতেই ঘুম আসে রোদের অড়ালে
হঠাৎ বট ফল পড়ে কপালে,
ঘুম জাগিয়ে ওহে সৃষ্টিকর্তা!
ফল ছোট হয়নি ভর্তা।
ফল যদি বড় হইতো,
এখুনি হইতাম আমি মৃত।