• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ছাত্রশক্তির সদস্য সচিবের উপর ছাত্রদল নেতাকর্মীদের অতর্কিত হামলা শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা বিক্রির দায়ে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা কিশোরগঞ্জে তাবলীগ জামাতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু কবি মাকসুদুর রহমানের কবিতা🔸পথিক ও বটবৃক্ষ রাশেদুজ্জামান তাওহীদ কে প্রধান করে কুড়িগ্রাম জেলা এনসিপি’র ৫ সদস্যের  শৃঙ্খলা কমিটি গঠন  আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আগামীকাল কুড়িগ্রামে আসছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

অন্যায় ও অপকর্ম করলে বিএনপি কে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: সারজিস আলম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ৩৬ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্যায় ও অপকর্ম করলে বিএনপিকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, জুলাই আন্দোলনের কর্মীরা কোনো দলের অন্যায়কে প্রশ্রয় দেবে না।

 

শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন চত্বরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার পতনের পর হাজার হাজার বছরের ইতিহাসে কেউ আর ফিরে আসেনি। বাংলার ইতিহাসে শেখ হাসিনার মতো লজ্জাজনকভাবে আর কেউ পালিয়ে যায়নি। তার যদি লজ্জা ও ব্যক্তিত্ব থাকত, তাহলে ওই মুখ দেখানো তো দূরের কথা, ওই মুখে আর কোনোদিন কথা বলতেন না।

 

তিনি আরও বলেন, পাকিস্তান আমলে পাকিস্তানিরাও এত লজ্জাজনকভাবে পরাজিত হয়নি। ব্রিটিশ আমলেও ব্রিটিশরা এভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়নি।

আগামীর রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, বিএনপি, জামায়াতসহ আরও অনেক দল আমাদের জুলাই বিপ্লবের সহযোদ্ধা। শুধু ভিন্ন রাজনৈতিক দল করি বলে তাদের সমালোচনা করব—এ ধরনের রাজনীতি আমরা করতে চাই না। তবে তারা যদি কোনো অন্যায় বা অপকর্ম করে, তাহলে মনে রাখতে হবে, আমরা জুলাইয়ের সেই সন্তান, যারা গুলির সামনে দাঁড়িয়েছিলাম। অন্যায় করলে বিএনপিকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

 

সমাবেশে তিনি কর্মসংস্থান সৃষ্টি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকের বিস্তার রোধ এবং এনসিপির রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

এর আগে সন্ধ্যায় রহনপুর কলেজ মোড় থেকে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রাটি কলোনী মোড়, মেডিকেল সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রহনপুর রেলস্টেশন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা