• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ছাত্রশক্তির সদস্য সচিবের উপর ছাত্রদল নেতাকর্মীদের অতর্কিত হামলা শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা বিক্রির দায়ে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা কিশোরগঞ্জে তাবলীগ জামাতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু কবি মাকসুদুর রহমানের কবিতা🔸পথিক ও বটবৃক্ষ রাশেদুজ্জামান তাওহীদ কে প্রধান করে কুড়িগ্রাম জেলা এনসিপি’র ৫ সদস্যের  শৃঙ্খলা কমিটি গঠন  আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আগামীকাল কুড়িগ্রামে আসছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই বুধবার সকালে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এবং শেরপুর সদর উপজেলায় “সোনামণি” প্রকল্পের কার্যক্রম ও পানিতে ডুবা প্রতিরোধ সম্পর্কে কার্যক্রম উপস্থাপন করেন সিআইপিআরবি গবেষণা ব্যবস্থাপক নোটন চন্দ্র দত্ত।

এ সময় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ লুৎফুল কবির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিচার্জ অফিসার মোঃ মাহবুব হোসেন।

এ সময় সদর উপজেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, অভিভাবক, আঁচল মা ও সহকারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, পানিতে ডোবা শিশু মৃত্যু রোধে সদর উপজেলার তিনটি ইউনিয়নের ২০ টি “সোনামণি” প্রকল্পের সেন্টার স্থাপন করা হয়েছে। এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মজীবী পরিবারের ১ থেকে ৫ বছর বয়সের শিশুদের দেখাশোনা করার জন্য রাখা হবে। এসব শিশুদের দেখভাল করবে আচল মা ও সহকারীরা।

তারা এ সময় প্রাক প্রাথমিক শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং মানসিক বিকাশে নানা পরিচর্যা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা