• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ছাত্রশক্তির সদস্য সচিবের উপর ছাত্রদল নেতাকর্মীদের অতর্কিত হামলা শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা বিক্রির দায়ে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা কিশোরগঞ্জে তাবলীগ জামাতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু কবি মাকসুদুর রহমানের কবিতা🔸পথিক ও বটবৃক্ষ রাশেদুজ্জামান তাওহীদ কে প্রধান করে কুড়িগ্রাম জেলা এনসিপি’র ৫ সদস্যের  শৃঙ্খলা কমিটি গঠন  আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আগামীকাল কুড়িগ্রামে আসছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা বিক্রির দায়ে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ভূরুঙ্গামারীতে ইয়াবা বিক্রির অপরাধে জাহিদুল ইসলাম ওরফে মিস্টার (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। জাহিদুল ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গনাইরকুটি এলাকায় ইয়াবা বিক্রির সময় স্থানীয় লোকজন জাহিদুলকে হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক বিক্রির অপরাধে জাহিদুল ইসলাম ওরফে মিস্টারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, “মাদক বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা