• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁ সীমান্তে পুশ-ইনের চেষ্টা: ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও হয়নি পতাকা বৈঠক, শূন্য রেখায় ১৭ জন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকানের কয়েক কোটি টাকা ক্ষতি কু‌ড়িগ্রামে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত কু‌ড়িগ্রা‌মে খেল‌তে গি‌য়ে বজ্রপাতে প্রাণ গে‌ল কিশোরের, আহত সহপাঠী  নীলফামারীতে মন্ডল বাড়ির উদ্যোগে  দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত তেলের দাম বৃদ্ধি করে আপনারা মানুষের উপর অত্যাচার করছেন: ড. আতিক মুজাহিদ কুড়িগ্রামে চরাঞ্চলের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও আলাদা বাজেটের দাবী কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু স্বরমুশিয়াবাসীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লিপি আক্তার রুনা

তেলের দাম বৃদ্ধি করে আপনারা মানুষের উপর অত্যাচার করছেন: ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩১ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

তেলের দাম বৃদতেলে দাম, গ্যাসের দাম বৃদ্ধি মানুষের উপর অত্যাচার উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম ২ আসনের সাংসদ ড. আতিক মুজাহিদ বললেন, ‘আপনারা নিজেদেরকে জনগণের সরকার বলেন কিন্তু তেলের দাম তো বাড়ালেন একবার। তারপর গতকালকে আবার দাম বাড়ালেন আপনাদের উদ্দেশ্যটা কী? জনগণের উপর আপনারা যে পরিমাণ প্রেশার( চাপ) দিচ্ছেন, এভাবে কী আপনারা সুশাসন নিশ্চিত করতে পারবেন।’ তিনি দাম কমানোর আহ্বান জানিয়ে আরো বলরেন, তেলের দাম, গ্যাসের দাম বৃদ্ধি করে আপনারা মানুষের উপর অত্যাচার করছেন। সুতরাং গরীব মানুষের কথা চিন্তা করে অবশ্যই আপনাদের তেল দাম, গ্যাসের দাম সহনীয় পর্যায়ে আনতে হবে।’

 

 

আজ কুড়িগ্রাম জেলা শহরের পৌর টাউন হল মার্কেটের দ্যা গ্র্যান্ড এ্যাসেম্বলী হলে এনসিপি কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভাও ঈদ পূণমিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন এনসিপি জেলা আহ্বায়ক মুকুল মিয়া, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ প্রমুখ।

 

আতিক মুজাহিদ বললেন, এক জোড়া জুতা কিনতে যান দাম অনেক কিন্তু চামড়ার বাজারে চামড়ার দাম নেই। আমরা কাছে মনে হয় বিগত সময়ে যেমন সিন্ডিকেট করে চামড়ার দাম কমানো হয়েছিলো সেই সিন্ডিকেট এখনও সক্রিয় আছে। আমার কাছে মনে হয় তারা শুধু দল পরিবর্তন করে চামড়া শিল্পকে ধবংস করছে।

 

এ সময় এনসিপি কেন্দ্রীয় কমিটির এই যুগ্ম আহ্বায়ক হাম প্রসঙ্গে বললেন, ‘হামে প্রায় ৯ শতাধিক শিশু মারা গিয়েছে। আমার বাচ্চা হামে আক্রান্ত হয়েছিলো আমি নিজে তাকে নিয়ে হাসপাতালে ছিলাম কী যে কষ্ট সেটা আমিই বুঝেছি। হামের সঠিক ব্যবস্থাপনার জন্য গত দুই মাসে সরকার কোনো ধরনের ভালো উদ্যোগ নিতে পারে নি। বরং তারা এনসিপির দোষ, অমুকের দোষ, তমুকের দোষ দেখিয়ে দায়সাড়া কাজ করার চেষ্টা করছে।’ এসময় তিনি হামকে জাতীয় সংকট হিসেবে ঘোষণা করে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা