নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া ইউনিয়নে মন্ডল বাড়ির উদ্যোগে “অন্ধজনে দেহ আলো” এই স্লোগানকে সামনে রেখে ফ্রি চক্ষু শিবির রোববার ৩১ মে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।
এসময় বিনামূল্যে রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শ,
ঔষধ সরবরাহ, চশমা ও প্রেসক্রিপশন প্রদান করা হয়।
এছাড়াও ছানি ও নেত্রনালীর অপারেশনের জন্য নির্দিষ্ট হাসপাতালে রেফার করা হয়।
চিকিৎসেবা প্রদান করেন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ তৌহিদুল ইসলাম ও সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসাপাতের অপটিমেট্রি এন্ড লো ভিশন বিষয়ক ডিপ্লোমা চিকিৎসক মো. আব্দুর রশিদ।

চক্ষু শিবিরে সার্বিক সহযোগিতায় করেন মন্ডল বাড়ি পরিবারের বিশিষ্ট সমাজসেবী রফিকুল ইসলাম মন্ডল, জাকির হোসেন মন্ডল ও মাহাফুজার রহমান মন্ডল প্রমুখ।
এসময় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান,
আমরা ফ্রি চিকিৎসা সেবা পেয়ে অনেক খুশি। বাহিরে চোখ পরীক্ষা করতে গেলে অনেক টাকা প্রয়োজন এখানে ফ্রি সেবা ঔষধ ও চশমা পেলাম। এটা আমাদের কাছে অনেক আনন্দের।
মন্ডল পরিবারের বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলাম মন্ডল জানান, আমরা এই পরিবার থেকে বিভিন্ন সময়ে নানান সহযোগিতা দিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকতে চেষ্টা করি। আল্লাহতায়ালা যেন আমাদের সকল ভালো কাজে সমাজের মানুষের পাশে থাকার তৌফিক দেন, এজন্য আমরা সকলের কাছে দোয়া চাই।