• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ছাত্রশক্তির সদস্য সচিবের উপর ছাত্রদল নেতাকর্মীদের অতর্কিত হামলা শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা বিক্রির দায়ে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা কিশোরগঞ্জে তাবলীগ জামাতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু কবি মাকসুদুর রহমানের কবিতা🔸পথিক ও বটবৃক্ষ রাশেদুজ্জামান তাওহীদ কে প্রধান করে কুড়িগ্রাম জেলা এনসিপি’র ৫ সদস্যের  শৃঙ্খলা কমিটি গঠন  আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আগামীকাল কুড়িগ্রামে আসছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকানের কয়েক কোটি টাকা ক্ষতি

কুড়িগ্রাম প্রতিনিধি / ৪৬ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে অত্যন্ত ৫০টি দোকানঘর ভস্মীভূত হয়ে কয়েক কোটি টাকার ক্ষতির শংকা করছে ব্যবসায়ীরা
‎স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে আগুনে সূত্রপাত হয়। ভূরুঙ্গামারী উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পাশের উপজেলা নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে খবর পেয়ে ১ঘন্টা পর নাগেশ্বরী উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। ব্যবসায়ীদের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
 অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছোট-বড় দোকানসহ কমপক্ষে ৫০টি দোকানঘর পুড়ে গেছে।
এই বাজারে কাপড়,কসমেটিকস,ফলের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকানঘর ছিল। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির শংকা করছে স্থানীয় ব্যবসায়ীরা।
‎ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি এবং কি পরিমাণে ক্ষতির হয়েছে তা নির্ণয়ের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা