পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্বরমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, আটপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নেত্রকোণা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি, আটপাড়া উপজেলা বিএনপির সদস্য লিপি আক্তার রুনা সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র ঈদের আনন্দ সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। সমাজের ধনী-গরিব সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারে, সেই আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও উন্নতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পবিত্র ঈদের শিক্ষা আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় তিনি স্বরমুশিয়া ইউনিয়নসহ আটপাড়া উপজেলার সকল জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন—
“ঈদ মোবারক।”