• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের উন্নয়নে রাজনৈতিক একতার এক অনন্য দৃষ্টান্ত আমরা আনন্দিত, আমরা আশাবাদী! পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারি  কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত-৯ কুড়িগ্রামের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অনেকেই জনগণ বিরোধী- ড. আতিকুর রহমান মোজাহিদ পরকীয়া করে গোপন ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চরমোনাইয়ের মাওলানা গ্রেফতার কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জলঢাকার টেংগনমারীতে আস্থা কেয়ায়-এর উদ্বোধন কুড়িগ্রামে স্কুল, ঘরবাড়ি ও ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জলঢাকার টেংগনমারীতে আস্থা কেয়ায়-এর উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি / ৪৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

নীলফামারীর জলঢাকায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আস্থা সংস্থার উদ্যোগে “আস্থা কেয়ার” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলার টেংগনমারী বাজারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস্থা কেয়ারের ফিল্ড অপারেশন্স কর্মকর্তা খাইরুল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। এসময় আরও উপস্থিত ছিলেন সুইচকন্ট্র্যাক্ট চেয়ারম্যান মো. হেলাল হোসেন, কার্নিভাল কেয়ারের চেয়ারম্যান মো. ওয়ালিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে “আস্থা কেয়ার” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের জন্য সহজ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার উত্তরোত্তর সাফল্য কামনাসহ ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা