• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ছাত্রশক্তির সদস্য সচিবের উপর ছাত্রদল নেতাকর্মীদের অতর্কিত হামলা শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা বিক্রির দায়ে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা কিশোরগঞ্জে তাবলীগ জামাতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু কবি মাকসুদুর রহমানের কবিতা🔸পথিক ও বটবৃক্ষ রাশেদুজ্জামান তাওহীদ কে প্রধান করে কুড়িগ্রাম জেলা এনসিপি’র ৫ সদস্যের  শৃঙ্খলা কমিটি গঠন  আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আগামীকাল কুড়িগ্রামে আসছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

কুড়িগ্রামে নানা আযোজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

কুড়িগ্রাম প্রতিনিধি / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

‘জলবায়ুর পরিবর্তন: আজকের পদক্ষেপ-আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনাসভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মীর্জা মো. নাসির উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূর বখ্ত, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ফাহিদ হাসান, গ্রিন ভয়েসের চেয়ারম্যান রশিদ আলী প্রমুখ।

এতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তারা বৃক্ষরোপণ, নদী-খাল ও জীববৈচিত্র্য সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনাসভা শেষে বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় কুড়িগ্রামে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা