• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের উন্নয়নে রাজনৈতিক একতার এক অনন্য দৃষ্টান্ত আমরা আনন্দিত, আমরা আশাবাদী! পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারি  কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত-৯ কুড়িগ্রামের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অনেকেই জনগণ বিরোধী- ড. আতিকুর রহমান মোজাহিদ পরকীয়া করে গোপন ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চরমোনাইয়ের মাওলানা গ্রেফতার কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জলঢাকার টেংগনমারীতে আস্থা কেয়ায়-এর উদ্বোধন কুড়িগ্রামে স্কুল, ঘরবাড়ি ও ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের মৃত্যু, বিভিন্ন মহলে শোক

কুড়িগ্রাম প্রতিনিধি / ৪৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির আলহাজ্ব আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। বুধবার সকাল ৭ চিকিৎসাধীন অবস্থায় তিনি রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুতে সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক , ভূরুঙ্গামারী প্রেসক্লাব, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। এসএসসি পাশ করার পর তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস(বিডিআর) এ যোগদান করেন। দীর্ঘদিন চাকরি শেষে ২০০৬ সালে অবসর গ্রহণ করে। পরে তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত হন এবং সর্বশেষ তিনি উপজেলা আমীরের দায়িত্ব পালন করছিলেন। তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন‍্য হাসপাতালে ভর্তি হন। পরে ডায়বেটিস, উচ্চ রক্ত চাপ ও কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হন।

 

মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলেসহ  বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। বুধবার বিকেল ৪ ঘটিকায় সোনাহাট উচ্চ বিদ‍্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

 

এক শোক বাণীতে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আনোয়ার হোসাইন ইসলাম ও ইসলামী আন্দোলনের জন‍্য নিবেদিত প্রাণ  ছিলেন। তিনি বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। দক্ষ সংগঠক হিসেবে তিনি ইসলামি আন্দোলনের কাজকে একটি মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামি আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

 

অপর এক  শোকবার্তায় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার স্বপন গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আলহাজ আনোয়ার হোসেন একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তার অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দ্বীনের কাজে নিয়োজিত থেকে দুনিয়ার সফর শেষ করলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

 

এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, এনসিপির উপজেলা মুখ‍্য স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা আমির মুফতি ওমর ফারুক, শ্রমিক কল‍্যান ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশন, আন নুর ফাউন্ডেশন, আল- হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদ গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা