• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের উন্নয়নে রাজনৈতিক একতার এক অনন্য দৃষ্টান্ত আমরা আনন্দিত, আমরা আশাবাদী! পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারি  কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত-৯ কুড়িগ্রামের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অনেকেই জনগণ বিরোধী- ড. আতিকুর রহমান মোজাহিদ পরকীয়া করে গোপন ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চরমোনাইয়ের মাওলানা গ্রেফতার কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জলঢাকার টেংগনমারীতে আস্থা কেয়ায়-এর উদ্বোধন কুড়িগ্রামে স্কুল, ঘরবাড়ি ও ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

কুড়িগ্রামের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অনেকেই জনগণ বিরোধী- ড. আতিকুর রহমান মোজাহিদ

কুড়িগ্রাম প্রতিনিধি / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

“কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, কেউ কেউ বলার চেষ্টা করছে এমপি সাহেবের বাজেট বরাদ্দ ফিরে যাচ্ছে, সেক্ষেত্রে আমার বক্তব্য হলো, আমি কুড়িগ্রাম ও কুড়িগ্রামের মানুষকে হৃদয়ে ধারণ করে সংসদে কথা বলার চেষ্টা করি, বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে পার্সোনালি কথা বলে কুড়িগ্রামের জন্য বরাদ্দ আনার চেষ্টা করি। কিন্তু এখানকার বিভিন্ন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে, বিশেষ করে সদর, রাজারহাট ও ফুলবাড়ি উপজেলা পর্যায়ে, আমার কাছে মনে হয়েছে তাদের অনেকেই জনগণ বিরোধী।

তারা নিজেদেরকে স্যার দাবি করতে খুব ভালোবাসেন। জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে তারা প্রস্তুত নন। তারা জনগণকে কষ্ট দিতে পছন্দ করেন। তারা আর্থিক সুবিধা নিতে সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা এখনো ফ্যাসিস্টদের মতো আচরণে লিপ্ত।”

মঙ্গলবার (১৯মে) দুপুর ১২ টায় কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এক কর্মসূচি শেষে তিনি সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

 

তিনি বলেন, এখনকার ভূমি কর্মকর্তা বলেন আর ইউএনও বলেন, তারা কোন একটি গোষ্ঠীকে সব সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত। তারা সবাই মিলে একটা সিন্ডিকেট। তারা এই সিন্ডিকেট ঠিক রাখার জন্য, নিজেদের ভাগ বাটোয়ারা ঠিক রাখার জন্য আমাকে কাজ করতে দিচ্ছেনা, সহযোগিতা করছেনা।

 

টিআর কাবিখা বরাদ্দ সম্পর্কেব এই সংসদ সদস্য বলেন, এগুলো জনগণের কাজ, কাউকে একটা টাকাও দেয়া হবেনা, যদি তারা সিন্ডিকেটের কারণে কোন কাজকে পিছানোর চেষ্টা করে আমরা জনগণকে সাথে নিয়ে এটা জনগণের সামনে তুলে ধরবো।

 

কুড়িগ্রাম সদর হাসপাতাল সম্পর্কে তিনি বলেন, সদর হাসপাতাল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, আমি নাকি প্রতিমাসে এখানে ১৪ লাখ করে টাকা তুলি। কুড়িগ্রাম সকল সাংবাদিকদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম যারা এসব বলে তাদেরকে একটু আমার কাছে নিয়ে এসে এসব তথ্যের সত্যতা তুলে ধরেন। ষড়যন্ত্রকারী সিন্ডিকেট গোষ্ঠী মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নত করার চেষ্টা সহ্য করতে পারছেনা। তাই এসব অপ্রচার। আমরা মানুষের জন্য কাজ করবো, এসব অপ্রচার কোন কাজে আসবেনা।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক মজনু মিয়া, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা