• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) এর উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে  বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গবাদিপশু ও মাদকদ্রব্যসহ চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামের উলিপুরে স্থানীয়দের না জানিয়ে নকশা প্রণয়ণ করলো সড়ক বিভাগ, বাতিলের দাবী ভুক্তভোগীদের মাকসুদুর রহমানের কবিতা🔸প্রজাপতি কুড়িগ্রামে শব্দদূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত‌্যু নওগাঁ সীমান্তে পুশ-ইনের চেষ্টা: ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও হয়নি পতাকা বৈঠক, শূন্য রেখায় ১৭ জন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকানের কয়েক কোটি টাকা ক্ষতি কু‌ড়িগ্রামে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা

ঝিনাইগাতীতে টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোরাদ হোসেন, শেরপুর / ৩৪ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সদর বাজারে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে বুধবার (১০ জুন) “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত কর্মশালায় সিনিয়র টেরিটোরি অফিসার (ফিল্ড ক্রপ), মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান।

কর্মশালাটিতে সভাপতিত্ব করেন ব্রাক সীডের স্থানীয় ডিলার আলহাজ্ব মো আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. জহুরুল ইসলাম, শেরপুরের অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার (ভেজিটেবল এন্ড বায়োপেস্টিসাইড) মৃদুল বিশ্বাস, এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এলাকার ৬০ জন মডেল কৃষক।

 

উক্ত কর্মশালায় বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে কৃষি জমির উর্বরতা হ্রাসের পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে বায়োপেস্টিসাইডের ব্যবহার বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন, কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে কৃষকরা নিরাপদ ও লাভজনক কৃষি ব্যবস্থাপনায় আরও আগ্রহী হবেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত ৬০ জন কৃষকের মাঝে ভেজিটেবল এন্ড বায়োপেস্টিসাইড পণ্য, কিছু সবজি বীজ বিতরণ করা হয়। এতে কৃষকরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানোর আহ্বান জানান।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা