• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ছাত্রশক্তির সদস্য সচিবের উপর ছাত্রদল নেতাকর্মীদের অতর্কিত হামলা শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা বিক্রির দায়ে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা কিশোরগঞ্জে তাবলীগ জামাতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু কবি মাকসুদুর রহমানের কবিতা🔸পথিক ও বটবৃক্ষ রাশেদুজ্জামান তাওহীদ কে প্রধান করে কুড়িগ্রাম জেলা এনসিপি’র ৫ সদস্যের  শৃঙ্খলা কমিটি গঠন  আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আগামীকাল কুড়িগ্রামে আসছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

ঝিনাইগাতীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) এর উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোরাদ হোসেন, শেরপুর / ৫৪ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার ব্র্যাক সদর শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্রাক মাইক্রোফাইন্যান্সের ২০ জন সদস্যের মাঝে মোট ২০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। একই সঙ্গে মুরগি পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও খামার পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফয়জুর রাজ্জাক আকন্দ।

 

তিনি বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টির চাহিদা পূরণে হাঁস-মুরগি পালন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র পরিসরেও লাভজনক খামার গড়ে তোলা সম্ভব।”

কৃষি ও বীমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী এলাকা ব্যবস্থাপক (দাবি) সায়েদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. সুবহান।

এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী শাখার শাখা ব্যবস্থাপক (দাবি) ঈসমাইল হোসেন, ধানশাইল শাখার শাখা ব্যবস্থাপক (দাবি) মো. জাকির হোসেন এবং ধানশাইল শাখার ব্যবস্থাপক (বিসিইউপি) এমদাদুল হকসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা তাদের পারিবারিক আয় বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা