• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) এর উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে  বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গবাদিপশু ও মাদকদ্রব্যসহ চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামের উলিপুরে স্থানীয়দের না জানিয়ে নকশা প্রণয়ণ করলো সড়ক বিভাগ, বাতিলের দাবী ভুক্তভোগীদের মাকসুদুর রহমানের কবিতা🔸প্রজাপতি কুড়িগ্রামে শব্দদূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত‌্যু নওগাঁ সীমান্তে পুশ-ইনের চেষ্টা: ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও হয়নি পতাকা বৈঠক, শূন্য রেখায় ১৭ জন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকানের কয়েক কোটি টাকা ক্ষতি কু‌ড়িগ্রামে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা

কুড়িগ্রামে শব্দদূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি / ২৯ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি যানবাহনের চালকের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
শনিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শব্দদূষণ বিরোধী এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে দেখা যায়, কয়েকটি যানবাহনে অনুমোদিত শব্দমাত্রার চেয়ে বেশি শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী চারটি মামলায় চার চালককে মোট ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন ও কাজী রীমা আক্তার।

 


অভিযানে পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিচালক রেজাউল করিম, জেলা পুলিশের সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা