• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের উন্নয়নে রাজনৈতিক একতার এক অনন্য দৃষ্টান্ত আমরা আনন্দিত, আমরা আশাবাদী! পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারি  কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত-৯ কুড়িগ্রামের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অনেকেই জনগণ বিরোধী- ড. আতিকুর রহমান মোজাহিদ পরকীয়া করে গোপন ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চরমোনাইয়ের মাওলানা গ্রেফতার কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জলঢাকার টেংগনমারীতে আস্থা কেয়ায়-এর উদ্বোধন কুড়িগ্রামে স্কুল, ঘরবাড়ি ও ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারি 

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৪ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, ভারতীয় গরুসহ যে কোন  ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

 

এরই ধারাবাহিকতায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি নজরদারি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।

 

রবিবার সকাল ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম বিজিরির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীমান্তে ভারতীয় গরুসহ সকল চোরাচালান ঠেকাতে বিজিবির রয়েছে কঠোর নজরদারি।

 

তিনি আরো জানান, বিগত এক মাস যাবৎ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করার ফলে বিজিবি টহল কর্তৃক ১,৭১,৫৬,৬৪৯/- (এক কোটি একাত্তর লক্ষ ছাপ্পান্ন হাজার ছয়শত ঊনপঞ্চাশ)  টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল, গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্যসহ ০৫ (পাঁচ) জন আসামিকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা