• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের উন্নয়নে রাজনৈতিক একতার এক অনন্য দৃষ্টান্ত আমরা আনন্দিত, আমরা আশাবাদী! পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারি  কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত-৯ কুড়িগ্রামের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অনেকেই জনগণ বিরোধী- ড. আতিকুর রহমান মোজাহিদ পরকীয়া করে গোপন ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চরমোনাইয়ের মাওলানা গ্রেফতার কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জলঢাকার টেংগনমারীতে আস্থা কেয়ায়-এর উদ্বোধন কুড়িগ্রামে স্কুল, ঘরবাড়ি ও ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি / ৫৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. ওবাইদুল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান।

 

নিহত ওবাইদুল ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুল হকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে ওবাইদুল নিজ জমিতে ধান কাটতে যান। এসময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, ধান কাটার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা