• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের উন্নয়নে রাজনৈতিক একতার এক অনন্য দৃষ্টান্ত আমরা আনন্দিত, আমরা আশাবাদী! পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারি  কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত-৯ কুড়িগ্রামের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অনেকেই জনগণ বিরোধী- ড. আতিকুর রহমান মোজাহিদ পরকীয়া করে গোপন ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চরমোনাইয়ের মাওলানা গ্রেফতার কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জলঢাকার টেংগনমারীতে আস্থা কেয়ায়-এর উদ্বোধন কুড়িগ্রামে স্কুল, ঘরবাড়ি ও ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

কুড়িগ্রামে এক ব্যক্তির নিখোঁজ স্ত্রীকে পাওয়া গেল তেঁতুল গাছের মগডালে 

কুড়িগ্রাম প্রতিনিধি / ৫৮ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজ হওয়ার পর এক নারীকে পুকুরপাড়ের একটি তেঁতুল গাছের ডালে অস্বাভাবিক অবস্থায় দেখতে পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মোঃ আবু সাইদের স্ত্রী গত মঙ্গলবার (০৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

পরদিন বুধবার (০৬ মে) সকালে স্থানীয়রা পুকুরপাড়ের একটি লম্বা তেঁতুল গাছের মগডালে ওই নারীকে দেখতে পান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি কখনো বসা ও কখনো শোয়া অবস্থায় ছিলেন এবং গাছের ডালেই তাকে কিছু খেতেও দেখা যায়।

 

এ সময় তার ছেলে গাছে উঠতে চাইলে তিনি ডাল থেকে নিচে কিছু মিষ্টি ছুড়ে দেন বলেও স্থানীয়রা জানান। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক কৌতূহল ও ভিড়ের সৃষ্টি হয়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর চেষ্টা করলে তিনি প্রথমে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান এবং পানিতে লাফ দেওয়ার হুমকি দেন বলে জানা যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা কৌশলে তাকে নিরাপদে উদ্ধার করেন।

 

ঘটনাটি নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা চলছে। কেউ কেউ একে মানসিক বা শারীরিক সমস্যাজনিত আচরণ বলে ধারণা করলেও, আবার কিছু স্থানীয় ব্যক্তি এটিকে “অস্বাভাবিক বা অতিপ্রাকৃত (জিন সংক্রান্ত)” ঘটনা বলেও মন্তব্য করছেন। তবে এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক বা প্রমাণভিত্তিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা