• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের উন্নয়নে রাজনৈতিক একতার এক অনন্য দৃষ্টান্ত আমরা আনন্দিত, আমরা আশাবাদী! পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারি  কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত-৯ কুড়িগ্রামের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অনেকেই জনগণ বিরোধী- ড. আতিকুর রহমান মোজাহিদ পরকীয়া করে গোপন ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চরমোনাইয়ের মাওলানা গ্রেফতার কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জলঢাকার টেংগনমারীতে আস্থা কেয়ায়-এর উদ্বোধন কুড়িগ্রামে স্কুল, ঘরবাড়ি ও ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

সংরক্ষিত আসনে গেজেট স্থগিত চেয়ে এনসিপি নেত্রীর আবেদন

দেশজামানা ডেস্ক / ৭৩ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই আসনের গেজেট প্রকাশ না করার জন্য রিটার্নিং অফিসারের কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন।

রবিবার (০৩ মে) মনিরা শারমিন রিটার্নিং কর্মকর্তার কাছে এই আবেদন জমা দেন।

 

আবেদনে জানানো হয়, মনিরা শারমিন এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও গত ২০ এপ্রিল তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

 

ওই আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগেও আবেদন করেছিলেন, যা গত ২৮ এপ্রিল খারিজ হয়ে যায়।

রিটকারী মনিরা শারমিনের দাবি, তার মনোনয়নপত্র বাতিল এবং আপিল আবেদন খারিজের সিদ্ধান্তগুলো ছিল বেআইনি। এই প্রেক্ষাপটে তিনি হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (নং-৫৪৬১/২৬) দায়ের করেন, যার শুনানি ৪ মে একটি ডিভিশন বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

রিট পিটিশনের শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির অন্য প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিতে এবং সংরক্ষিত আসনের গেজেট প্রকাশ স্থগিত রাখতে আবেদনে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।

মনিরা শারমিন তার আবেদনে জানান, যেহেতু দলটি প্রথমে তাকেই মনোনয়ন দিয়েছিল, তাই আদালতের আদেশ আসার আগে নির্বাচন কমিশনের তাড়াহুড়া করা ঠিক হবে না। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই যদি গেজেট প্রকাশ করা হয়, তবে তিনি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এই আইনি প্রক্রিয়ার সুরাহা না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি বিনীত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা