• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি; কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চাশোর্ধ ব্যক্তির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ আটপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা  উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  আটপাড়ার মানুষের সেবা করতে উপজেলা চেয়ারম্যান হতে চান আনোয়ারুল হক নেত্রকোণায় দুই হাসপাতালকে ১৬ হাজার টাকা জরিমানা সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী নেত্রকোণায় প্রকাশ্যে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শোবার ঘর থেকে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকায় এ ঘটনা ঘটে। আগের রাতেও স্বামীর সাথে নিলুফার বাকবিতণ্ডা হয়। এবং সকালে শোবার ঘর থেকে নিলুফার মরদেহে দেখতে পান বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনার পর থেকে নিলুফার স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ি পলাতক।

মৃত নিলুফা ইয়াসমিন উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দোলন গ্রামের বাসিন্দা নুর ইসলামের মেয়ে। প্রায় তিন বছর আগে একই ইউনিয়নের নামার চর এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের সঙ্গে বিবাহ হয় নিলুফার।

স্থানীয় সূত্রে জানা যায়, নিলুফা ও আলমগীরের বিয়ের প্রায় তিন বছর হলো। তাদের মধ্যে বিয়ের পর থেকে সংসারে পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ লেগে থাকত। স্থানীয়রা আরও জানান, গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়েছে।

এরপর বৃহস্পতিবার সকালে আলমগীর ও নিলুফার শোবার ঘরে বিছানায় নিলুফার মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করেন। তবে ঘটনার পর থেকে নিলুফার স্বামী ও শাশুড়ীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা