জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি-এর কঠোর অবস্থানে দইখাওয়ার চর ও চৌদ্দঘুড়ি সীমান্ত এলাকা থেকে ৯লাখ ৭৯হাজার ১৫০ টাকা সিজার মূল্যের ভারতীয় বিপুল পরিমাণ ঔষধ, প্যান্ট পিস, গবাদিপশুসহ চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি সোমবার সকাল ১১ টায় এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও সকল ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।