• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বৃক্ষরোপণের উদ্বোধন কুড়িগ্রামে ছাত্র শিবিরের মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ উপলক্ষ্যে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন বাংলাদেশ খেলাফাত মজলিস থেকে কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদকের পদত্যাগ ঝিনাইগাতীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) এর উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে  বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গবাদিপশু ও মাদকদ্রব্যসহ চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামের উলিপুরে স্থানীয়দের না জানিয়ে নকশা প্রণয়ণ করলো সড়ক বিভাগ, বাতিলের দাবী ভুক্তভোগীদের মাকসুদুর রহমানের কবিতা🔸প্রজাপতি

কুড়িগ্রামে ছাত্র শিবিরের মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ উপলক্ষ্যে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন

কুড়িগ্রাম প্রতিনিধি / ২৬ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি ঘোষিত মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ এর অংশ হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজের আশপাশের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন  ইসলামী ছাত্র শিবির কুড়িগ্রাম জেলা শাখা।

 

শিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেনের পরিচালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন। এ সময় তিনি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্বও তুলে ধরে পরিবেশ রক্ষা ও সবুজায়নের জন্য দেশবাসীসহ অত্র কলেজের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যত্নও নিতে হবে। বৃক্ষরোপণ শুধুমাত্র গাছ লাগানো নয়, এটি ইসলামে ‘সাদকায়ে যারিয়াহ’, যা থেকে মানুষ, পশু-পাখি ও প্রকৃতি অনবদ্য উপকার পেয়ে থাকে। এছাড়াও বৃক্ষরোপণের মতো সমাজের সকল ভালো কাজে সবার আগে শিক্ষার্থীদের এগিয়ে আসা উচিত।

 

 

বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য সম্পর্কে জেলা সভাপতি মোশাররফ হোসেন বলেন, আসলে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়। আমরা চাই একটি বার্তা পৌঁছে দিতে। সেটা হলো, বৈশ্বিক উষ্ণতা রোধ এবং জলবায়ু বিপর্যয়ের হাত থেকে প্রিয় বাংলাদেশকে রক্ষার করা। এছাড়াও দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা কেবল নিজেদের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও ভাবছি। আজকে পৃথিবীর পরিবেশ বিপর্যয়ের মুখে। কিন্তু আমরা যদি প্রতিটি উদ্যোগে দায়িত্ব, সচেতনতা আর ভবিষ্যতের প্রতি মমত্ববোধ যুক্ত করি, তাহলে সেই উদ্যোগ হবে অর্থবহ।

 

তিনি আরও বলেন, যেখানে গাছ শুধু অক্সিজেন নয়, সচেতনতা, দায়িত্ববোধ আর পরিবর্তনের বার্তা বহন করে। প্রতি বছর অনেকেই গাছ লাগায়, কিন্তু আমরা চাই, এই গাছগুলো যেন আমাদের প্রতিজ্ঞার প্রতীক হয়। আমরা সমাজের, দেশের এবং পৃথিবীর প্রতি আমাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।

 

বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুড়িগ্রাম জেলা শাখাসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা