• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বৃক্ষরোপণের উদ্বোধন কুড়িগ্রামে ছাত্র শিবিরের মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ উপলক্ষ্যে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন বাংলাদেশ খেলাফাত মজলিস থেকে কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদকের পদত্যাগ ঝিনাইগাতীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) এর উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে  বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গবাদিপশু ও মাদকদ্রব্যসহ চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামের উলিপুরে স্থানীয়দের না জানিয়ে নকশা প্রণয়ণ করলো সড়ক বিভাগ, বাতিলের দাবী ভুক্তভোগীদের মাকসুদুর রহমানের কবিতা🔸প্রজাপতি

বাংলাদেশ খেলাফাত মজলিস থেকে কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদকের পদত্যাগ

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৯ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বাংলাদেশ খেলাফাত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন মো. মিসবাহুল ইসলাম সুজা সরকার। গত ১১ জুন তিনি জেলা শাখার সভাপতি বরাবরে এই পদত্যাগ পত্র প্রদান করেন।

 

পদত্যাগপত্রে তিনি  উল্লেখ করে বলেন “আমি  দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ খেলাফত মজলিস-এর কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত, পারিবারিক ও বিশেষ কারণে বর্তমানে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।

 

এমতাবস্থায়, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক পদ হতে আমাকে অব্যাহতি প্রদান করার জন্য আপনার সদয় বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। দায়িত্ব পালনকালে সংগঠনের সকল নেতৃবৃন্দ ও কর্মীদের সহযোগিতার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও সংগঠনের কল্যাণ কামনা করি।

 

অতএব, আমার আবেদনটি সহানুভূতির সাথে বিবেচনা করে সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি প্রদান করলে কৃতজ্ঞ থাকব।”

 

এ ব্যাপারে কথা হলে বাংলাদেশ খেলাফত মজলিসের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল নোমানী বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি একটি পদত্যাগ পত্র দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন আমরা সেটি সেটি গ্রহণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা